Deepseek AI, এআই দুনিয়ায় নতুন বিপ্লব! চীনের Deepseek স্টার্টআপ কম খরচে শক্তিশালী AI মডেল তৈরি করেছে, যা OpenAI ও Nvidia এর জন্য বড় একটা চ্যালেঞ্জ। তাদের সফটওয়্যার অপ্টিমাইজেশন পদ্ধতির মাধ্যমে কম শক্তি ও পুরাতন চিপ ব্যবহার করে AI গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
Deepseek AI চীনের একটি স্টার্টআপ, সম্প্রতি একটি বড় মাইলফলক স্পর্শ করে বেশ আলোচনায় এসেছে।তারা LLM (Large Language Model) আদলে তৈরি করেছে, যা বর্তমান সময়ে সব জনপ্রিয় এআই মডেলকেও পিছনে ফেলে দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, Deepseek-R1 মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি হয়েছে, যেখানে OpenAI বা চ্যাট জিপিটি কিংবা অন্যান্য বড় কোম্পানিগুলো তাদের মডেল ট্রেইন করতে খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার।
চীনে সেমিকন্ডাক্টর সংকটের মধ্যে আছে, এর মধ্যে আমেরিকা তাদের ওপর GPU সরবরাহ নিষেধাজ্ঞা আরোপ করেছে।আর তখনই Deepseek তাদের সফটওয়্যার অপ্টিমাইজেশন টেকনিক ব্যবহার করে, কম শক্তিশালী ও পুরাতন Nvidia চিপ দিয়ে এমন এক অসাধারণ মডেল তৈরি করেছে, যা পুরো এআই গবেষণা জগৎকেই পালটে দিয়েছে।যা শুধু OpenAI বা Nvidia এর জন্যই হুমকি নয়, বরং এআই রিসার্চের এক নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
Deepseek AI কীভাবে কাজ করে?
অসাধারণ সফটওয়্যার অপ্টিমাইজেশন পদ্ধতিতে ডিপসিক কাজ করে। যার মাধ্যমে খুবই কম খরচে এবং কম শক্তির মডেল তৈরি করতে সক্ষম। তাদের কিছু বিশেষ পদ্ধতি:
Auxiliary-Loss-Free Load Balancing:
সাধারণত মডেল প্রশিক্ষণকালে সব প্যারামিটার আপডেট করতে হয়।কিন্তু ডিপসিক শুধুমাত্র যতটুকু না হলে নয়, যেমন ৫% প্যারামিটার আপডেট করে, যার ফলে ৯৫% কম GPU এবং মেমোরি ব্যবহার করে।
Low-Rank Key-Value (KV) Joint Compression:
ইনফারেন্সের দেওয়ার সময়, মেমোরি ব্যবহার ও প্রসেসিং স্পিড একটি বড় চ্যালেঞ্জ।ঠিক এখানেই ডিপসিক তাদের ডেটা কম্প্রেশন টেকনিকের মাধ্যমে মেমোরি ব্যবহারের পরিমাণ কমিয়েছে সেই সাথে প্রসেসিং স্পিডও বাড়িয়েছে।
Reinforcement Learning with Error Correction:
এই পদ্ধতিটি Large Language Model কে মানুষ যেভাবে শিখে, ঠিক তেমনই সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করে। যখন মডেল ভুল করে, তখন তা সংশোধন করে এবং পরবর্তী সময়ে সঠিক সমাধান দেয়। এর ফলে মডেলের বুদ্ধিমত্তা এবং লজিকাল রিজনিং ক্ষমতা বৃদ্ধি পায়।
Model-Specific Task Training:
Deepseek ai মডেলটি সাধারণভাবে সব ধরনের টাস্ক দেয় না, শুধুমাত্র যেসব টাস্কে সঠিক অথবা ভুল নির্ধারণ করা সম্ভব, সেগুলো দিয়েই শেখানো হয়। যার কারণে মডেলটি বেশি কার্যকর এবং নির্ভুল হয়।

Deepseek কেন গুরুত্বপূর্ণ?
Deepseek কম খরচে শক্তিশালী এবং কার্যকর এমন একটি মডেল তৈরি করেছে, যেখানে ওপেন এআই বা অন্যরা বিলিয়ন ডলার খরচ করছে। এখানে নতুন ও হাই-কনফিগারেশন GPU ছাড়াই তারা পুরনো Nvidia চিপ ব্যবহার করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ডিপসিক তাদের মডেলটি MIT লাইসেন্সের অধীনে ওপেন সোর্স করেছে, যা ভবিষ্যতে গবেষণা এবং ডেভেলপমেন্টের নতুন সুযোগ সৃষ্টি করবে।
Deepseek AI ব্যবহার করুন এখানে
OpenAI ও Nvidia এর বিপদ?
ডিপসিকের উদ্ভাবন OpenAI এবং Nvidia এর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ, OpenAI তাদের ChatGPT প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিক্রি করে আয় করে। ওখন যদি Deepseek AI এর মতো শক্তিশালী ওপেন সোর্স মডেল বিনামূল্যে পাওয়া যায়, তাহলে OpenAI এর ব্যবসায় বড় ধস দেখা দিতে পারে। Nvidia এতোদিন এআই মডেল ট্রেইনিংয়ের জন্য দামি GPU ব্যবহার করত। অপরদিকে ডিপসিক দেখিয়ে দিয়েছে ব্যয়বহুল GPU ছাড়াও কার্যকর মডেল তৈরি সম্ভব।
গতদিনের মার্কেট থেকে দেখা যায়, Nvidia এর স্টক ১৭% পড়ে গেছে এবং একদিনে ৫৯৩ বিলিয়ন ডলার কমেছে। যা স্টক মার্কেটের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় দরপতন গুলোর একটি।
ভবিষ্যতে কী হবে?
- আমেরিকার প্রতিক্রিয়া: ডিপসিকের ওপেন সোর্স মডেলটির ওপর আমেরিকা নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করতে পারে, তবে MIT লাইসেন্স এর কারণে নিষিদ্ধ করা কঠিন হবে।
- এআই ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন: ভবিষ্যতে আরো প্রতিষ্ঠান কম খরচে শক্তিশালী এআই মডেল ট্রেইনিংয়ের দিকে মনোযোগী হবে।
- OpenAI ও Microsoft এর পদক্ষেপ: Microsoft ইতিমধ্যে ৫০০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প শুরু করেছে যার নাম Stargate। তবে ডিপসিক এর মতো প্রতিযোগিতার মুখে তা কতটা কার্যকর হবে, সেটি সময়ই বলে দেবে।
প্রযুক্তি বিষয়ক আরো খবর পড়ুন: এখানে
Deepseek প্রমাণ করেছে এআই মডেল তৈরি করতে বিলিয়ন ডলার খরচ করতেই হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। দক্ষ অপ্টিমাইজেশন ব্যবহার করলে কম শক্তির হার্ডওয়্যার দিয়েও শক্তিশালী এবং কার্যকর এআই তৈরি করা সম্ভব। এটি এআই দুনিয়ায় একটি বিপ্লবের শুভযাত্রা এবং আগামী দিনে আমরা আরও বড় পরিবর্তন দেখতে পাবো ইনশাআল্লাহ।


