Tuesday, October 27, 2026
spot_img
Homeস্বাস্থ্য ও পুষ্টিমাত্র ৫ মিনিটে ঘরে তৈরি চকলেট সস রেসিপি

মাত্র ৫ মিনিটে ঘরে তৈরি চকলেট সস রেসিপি

আমরা কমবেশি সকলেই বিভিন্ন খাবার এর সাখে সস খেয়ে থাকি। আর সেটি যদি হয় চকলেট সস তাহলে তো কথায় নেই। আসুন জেনে নেই কিভাবে ঘরে বসেই খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চকলেট সস বানাবেন-

মাত্র ৫ মিনিটে ঘরে তৈরি চকলেট সস রেসিপি

চকলেট সস
চকলেট সস ছবি

উপকরণ সমূহ- 

সাদা চিনি ১ কাপ, কোকো পাউডার ১/২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, দুধ ১ কাপ(২৫০ মিলি), আনসল্ট মাখন ১ টেবিল চামচ।

নির্দেশনা-

১ঃ প্রথমে ময়দা ও কোকো পাউডার ভালো করে ছেঁকে নিয়ে তারপর ফেটিয়ে নিন।

২ঃ একটি সসপ্যান এ চিনি দিয়ে এর সাথে কোকো পাউডার এর মিশ্রণটি যোগ করতে হবে যা ছেঁকে ফেটিয়ে নিয়েছিলেন। এবার একসঙ্গে সবকিছু ভালোভাবে মেশান।

৩ঃ এখন মিশ্রণটির সাথে দুধ যোগ করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না ভেজা ও শুকনো উপাদান গুলো একত্রিত না হয়।

google News

৪ঃ এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে ও সসটি ঘন না হওয়া অবধি নাড়তে থাকতে হবে। এতে প্রায় ১০-১৫ মিনিট সময় লাগবে।

৫ঃ সস টি হয়ে এলে চুলা বন্ধ করার 3 মিনিট পূর্বে এর সাথে মাখন যোগ করতে হবে এবং তা খুব ভালভাবে মেশাতে হবে।

৬ঃ এবার এটিকে একটি পাত্রে বা কাচের বাটিতে অথবা পাত্রে  স্থানান্তর করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তা ফ্রিজে রাখুন।

এভাবে তৈরি হয়ে যাবে চকোলেট সস।

আরও জানতে এখানে ক্লিক করুন

আরো খবর

জনপ্রিয় সংবাদ